সালথা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক আরিফ

ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মো. সেলিম মোল্যা এবং সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৫ জন সদস্য ভোট প্রদান করেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজ ফকির, এমকিউ হুসাইন বুলবুল, চৌধুরী মাহমুদ আশরাফ ও মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিধান মন্ডল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ কুমার সাহা, কার্যকরী সদস্য আরটি হাসান, শ্রাবণ হাসান, মোশারফ হোসেন ও সাদ্দাম হোসেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর