গায়ের জোরে কেউ রাজউকের রাস্তা দখল করতে পারবে না

কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। জনগণের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, যে যতই শক্তিধর হোক না কেনো, কেউ রাজউকের রাস্তা দখল করতে পারবে না।

বুধবার(৩০ ডিসেম্বর)রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে এ কথা বলেন মেয়র আতিক।

তিনি বলেন, ১২০ ফুটের রাস্তা হয়ে গেছে ২০ ফুট। তাছাড়া এখানে অনেক ভবন হয়েছে রাজউকের নকশা কোড ছাড়া। অনেকে ভবন তৈরি করেছেন গায়ের জোর বা ক্ষমতার জোরে। এখানে কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। যে যত বড়ই শক্তিধর হোক না কেন রাজউকের রাস্তা কেউ দখল করতে পারবে না। স্বেচ্ছায় যদি কেউ জায়গা ছেড়ে না দেয়, তাদেরকে উচ্ছেদ করা হবে রাস্তা প্রশস্ত করা হবে।

মেয়র আতিক আরও বলেন, প্রধানমন্ত্রী বস্তি উন্নয়ন দেখতে আমাকে বলেছেন। তাই আমি তার নির্দেশ অনুযায়ী বস্তি দেখতে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এদেশের মানুষ গৃহহীন থাকবেনা। আমরা বস্তিবাসীদের পুর্নবাসনের চেষ্টা করছি। আশা করছি, বস্তিবাসীদের জন্য স্থায়ী সমাধান করতে পারব।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর