অস্ট্রেলিয়া-ভারত মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। সিরিজের বাকি দুই টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সেই দলে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়াও দলে জায়গা পেয়েছেন তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবট। অফফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার জো বার্নস।
ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে ছিলেন না ওয়ার্নার। অন্যদিকে অস্ট্রেলিয়ার টেস্ট জার্সিতে অভিষেক হতে যাচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ গড়ে খেলা ২২ বছর বয়সী ব্যাটসম্যান পুকোভস্কির।
আগামী বছরের ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। গ্যাবায় বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি।
শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, শন অ্যাবট, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন।
বার্তাবাজার/এস.জি