পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামীদের দেয়া বক্তব্য কোন ভাবেই গণমাধ্যমে প্রচার করা যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
সেই সাথে পিকে হালদারসহ সব পলাতক আসামিদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম থেকে পিকে হালদারসহ অন্যান্য পলাতক বা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাক্ষাৎকার,সংবাদ প্রচার ও পুনঃপ্রচার বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন শুনানি করেছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
বার্তাবাজার/ই.এইচ.এম