নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আগামীতে নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করব।

বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিএনএ-তে অনুষ্ঠিত নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রথম যখন ক্ষমতায় আসি তার পরই খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। আমাদের ডকইয়ার্ড চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে, সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। আমাদের লক্ষ্য হলো নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধ জাহাজও তৈরি করব। আমাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য ইতোমধ্যে নৌবাহিনীতে মোট ২৭টি যুদ্ধ জাহাজ যুক্ত করেছি। ২০১৭ সালে নৌবহরে ২টি অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করেছি।এর ফলে, আমরা বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যেন সকল ধরনের ব্যবস্থা ও প্রশিক্ষণ থাকে। সেই ভাবে আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলতেছি। তিনি নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনার জাতির পিতার আদর্শ মেনে চলবেন। তিনি এই জাতির জন্য ভাবে আত্মবিয়োগ করেছিলেন আপনারা সে আদর্শ মাথায় রেখে সামনে আগাবেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর