রঙহীন, বডি জরাজীর্ণ, জানালার গ্লাস ভাঙা এমন যানবাহন রাস্তায় না নামানোর জন্য নির্দেশ দিয়েছেন পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সম্প্রতি এক পত্রে এ নির্দেশ করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
তার চিঠিতে বলা হয়, রঙহীন, বডি জরাজীর্ণ, জানালার গ্লাস ভাঙা এমন গাড়িগুলো বেশ কয়েক বার মেরামত ও রঙ করে রাস্তায় নামানোর পরামর্শ দিলেও এরপরে অনেক গাড়ি এখনো রঙচটা, জরাজীর্ণ এবং লক্কড়-ঝক্কড়,অবস্থায় চলাচল করছে। যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এখানে আরো বলা হয়, গত ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিতব্য এক সভায় এসব গাড়িগুলোর ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। এমন গাড়ি কোম্পানিগুলোর মালিকরা যেন জরাজীর্ণ ও রঙচটা গাড়ি অবিলম্বে মেরামতের মাধ্যমে দৃষ্টিনন্দন করে রাস্তায় নামায়। এজন্য মালিকদের নির্দেশ দেয়া হলো।
বার্তাবাজার/ই.এইচ.এম