জীবনের ৭৮ বছরে এসেও বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন প্রতিটা মুহূর্ত উপভোগ করে চলেছেন। সিনেমার কাজ করেই চলেছেন একের পর এক ।
সবসময় কাজের ব্যস্ততার মধ্যেও টুইটার আর নিজস্ব ব্লগে গুরুত্বের সঙ্গেই সময় দেন ‘বিগ বি’। চলিত বছরে করোনার মতো মারণ রোগকে হার মানিয়েছেন তিনি। নিজেকে সামলিয়ে আবার শুটিং ফ্লোরে ফিরে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে শুরু করেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ।
সেই সাথে নিজের সব সময়ের আপডেট জানাচ্ছেন ভক্তদের। নিয়মিত মনের কথা লেখেন সামাজিকমাধ্যম ও ব্লগে। তবে মাঝে টুইটের নম্বর ভুল করে ফেলার জন্য ক্ষমা চান। সম্প্রতি এবার এক মহিলা কবির কাছে ক্ষমা চাইলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
টুইটারে শেয়ার করেছিলেন একটি কবিতা ‘বিগ বি’। অজানা কেউ তাকে সেটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। কে কবিতাটি লিখেছেন তা জানতেন না তিনি। কবিতাটি এতই পছন্দ হয়েছিল যে,অমিতাভ বচ্চন তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লোভ সামলাতে পারেননি। পরে লাইন দেখে চিনতে পারেন তিশা আগরওয়াল নামের জনৈক কবি। নিজের কবিতার লাইন দেখে বুঝে যান তিনি। টুইটারের মাধ্যমে তিনি তা ‘বিগ বি’কে জানান।
কবিতার গুরুত্ব ভালোভাবেই জানেন অমিতাভ বচ্চন। কারণ অমিতাভ বচ্চনও নিজেই একজন কবিপুত্র। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন অমিতাভ বচ্চন। তার সাথে সাথে টুইট করে লেখিকাকে ট্যাগও করেন বচ্চন ।
কবিতাটি মুল লিখিকা তিশা আগরওয়াল নামে এক কবি। তিশা আগরওয়াল নামে এ কবি অমিতাভের অনুরাগীও। বিগ বি’র টুইট শেয়ার করে উচ্ছ্বসিত তিশা লেখেন, ‘স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার লেখা শব্দে আমার নামের উল্লেখ সৌভাগ্যের ও গর্বের, আর আমার সেরা সম্মান। এটা শুধু মান্যতা নয় আমার গর্ব। আরও একবার প্রমাণ হয়ে গেল ‘সত্যমেব জয়তে’। ’
বার্তাবাজার/এস.এস