যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক অভিযানে ৪৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মোঃ হাসান(১৯) ও মোঃ জিয়াউর রহমান মুন্না(২৫)।

অভিযানে নেতৃত্ব দেয়া সহাকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী ইয়াবাসহ শনিরআখড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিরআখড়া ব্রীজের ঢাল সংগ্লন আবেদীন ভবনের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর