ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে।

৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে অনুভূত হয়। একই সঙ্গে ভূমিকম্পটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়।

এক প্রতিবেদনে জানা যায়, শক্তিশালী এ ভূমিকম্পে ধসে পড়েছে ঘরের ছাদ। এছাড়া ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছ। এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।

দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ জানায়, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর