প্রাণখেকু মহামারি করোনা ভাইরাসে বিশ্ব প্রায় বিপর্যস্ত। এবার আমেরিকায় শনাক্ত হল ভাইরাসটির নতুন স্ট্রেইন।
জানা যায়, দেশটিতে করোনার নতুন রূপে আক্রান্ত হওয়া তরুণ কলোরাডো রাজ্যের বাসিন্দা। এছাড়া আক্রান্ত হওয়া ওই তরুণ সম্প্রতি কোন দেশও ভ্রমণ করেন নি।
কলোরাডো রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়া তরুণের সংস্পর্শে যারা এসেছিল তাদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। এছাড়া করোনার নতুন স্ট্রেইনে আর কেউ আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে নজরদারি চলছে।
এর আগে করোনা ভাইরাসে আমেরিকায় ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেই সাথে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ আমেরিকায়।
উল্লেখ্য, চলতি মাসেই ব্রিটেনে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক।