করোনায় ৮ কোটি ১০ লাখ মানুষের চাকরি নাই শুধু এশিয়ায়

মহামারি করোনাভাইরাসের কারণে টালমাটাল পুরো পৃথিবী। করোনায় এ বছরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৮ কোটি ১০ লাখ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে গেছেন। আর সেই সাথে দারিদ্রতা বেড়ে গেছে। অর্থনৈতিক তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে, ২০১৯ সাল থেকে ২০২০ সালে কর্মসংস্থান সংকুচিত হয়েছে প্রায় সব দেশেই।

সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রকাশিত এক শীর্ষক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে করোনার কারণে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা অনেকটায় ভেঙ্গে পড়েছে। যারা চাকরি করতেন তাদের কর্মঘন্টা কমেছে, আবার কারো কারো চাকরি চলে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে।

এক হিসাবে দেখা যায়, ২০২০ সালে এ অঞ্চলে ২য় প্রান্তিকে কর্মঘন্টা কমেছে ১৫ দশমিক ২ শতাংশ এবং ৩য় প্রান্তিকে কমেছে ১০ দশমিক ৭ শতাংশ।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বেকারত্বের হার ২০১৯ সালের ৪ দশমিক চার শতাংশ থেকে বেড়ে এ বছর হবে ৫ দশমিক দুই শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশ।

আইএলও’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার কারণে পুরুষের চেয়ে নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। কারণ তারাই বেশি চাকরি হারিয়েছেন। তাছাড়াও কর্মঘন্টা কমার কারণে কমেছে বেতনও।

এ বছর চাকরি হারানো তরুণের সংখ্যা আগের বছরের তুলনায় তিন থেকে ১৮ গুন বেশি। আর এসব কারণেই শ্রমিকদের আয় কমেছে ১০ শতাংশ। বর্তমানে করোনার টিকা বাজারে আসার খবরে অনেক কিছু স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর