ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সিলেটে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বিস্ফোরিত সিলিন্ডার উড়ে গিয়ে এক পথচারীর ওপর গিয়ে পড়ে। এতে ওই পথচারী গুরুতর আহত হন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৫টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন: বিয়ানীবাজারের চারখাই এলাকার হাজী আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৪) ও একই এলাকার মৃত কুনু মিয়ার ছেলে রাজন (২২)। এছাড়া তাদের মধ্যে নিহত অন্য যাত্রী ও আহত পথচারীর পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পরে প্রাইভেটকার থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর