তুরস্ককে করোনার টিকা দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্র এবং তুরস্ক যখন দুই দেশ ভিন্ন মেরুতে অবস্থান করছে। ঠিক সেই তুরস্কের পাশে বন্ধুত্বের হাত বাড়ালো চীন। তুরস্ককে মহামারি করোনা ভাইরাসের ৩০ লাখ ডোজ টিকা দেবে বেইজিং।

বুধবার (৩০ডিসেম্বর) তুর্কি এয়ারলাইন্সে এ টিকা ইস্তানবুলে পৌঁছানোর কথা রয়েছে। বোয়িং৭৭৭ বিমানের একটি ফ্লাইটে ১৭টি কন্টেইনারে এ করোনা টিকা ইস্তানবুল বিমানবন্দরে স্থানীয় সময় ৬টার দিকে পৌঁছাবে বলে জানা যায়। এরপর করোনা টিকা তুরস্কের রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চীন থেকে সিনোভ্যাকের ৫০ মিলিয়ন ডোজ কোভিড-১৯ টিকা আনা হবে। এর মধেও চলতি মাস এবং জানুয়ারি মাসের মধ্যে ২০ মিলিয়ন ডোজ কোভিড-১৯ টিকা আনার কথা রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর