আল্লামা জুনায়েদ বাবুনগরী নিজেদের ইচ্ছামত পকেট কমিটি গঠন করেছে বলে নতুন করে অভিযোগ তুলেছেন হেফাজতে ইসলামের প্র্যাত আমির আল্লামা শাহ আহমদ শফীর বড় পুত্র মাওলান ইউসুফ বিন আহমদ শফী আল মাদানি। শীঘ্রই নতুন কমিটি গঠনের ঘোষণাও দেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়জন করে তিনি এই অভিযোগ তুলেন। এসময় আল্লামা আহমদ শফীর পরিবারের সদস্য ও তার অনুসারীদের নিরাপত্তার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আবারও দাবি জানানো হয় যেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করে জড়িতদের শাস্তি দেওয়া হয়। এছাড়াও তারা আরও ৪ দফা দাবি জানান।
অভিযোগ করা হয়, আল্লামা শফীর অস্বাভাবিক মৃত্যুর কিছুদিন পরেই হেফাজতে ইসলামের নামে অবৈধভাবে কাউন্সিল করে একটি কমিটি গঠন করে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সংশ্লিষ্টরা। যা সিন্ডিকেটের মাধ্যমে গঠিত। কমিটিকেও তারা অবৈধ বলে দাবি করেন।
বার্তাবাজার/এসজে