সিমেন্টের ব্যাগ থেকে ২৪ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ময়লা পরে থাকা সিমেন্টের ব্যাগ থেকে ম্যাগজিন, ২৪ রাউন্ট গুলোসহ ১টি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিমেন্টের ব্যাগে থাকা মোবাইল বাক্সের ভিতরে পাওয়া যায়। কাউকে গ্রেফতার করতে পারে নায় এ ঘটনায়।

জানা যায়, সোনারগাঁওর মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ নামক এলাকার বিদেশে থাকা সিরাজুল ইসলামের বন্ধ বাড়ির আবর্জনা কয়েকজন শ্রমিক মিলে পরিষ্কার করতে গিয়ে মোবাইলের বাক্স দেখতে পেয়ে বক্সটি বের করে এসব দেখতে পায়। তাৎক্ষনিকভাবে বিষয়টি সোনারগাঁও থানা পুলিশ কে জানানো হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা থেকে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে ম্যাগজিন, ২৪ রাউন্ট গুলোসহ ১টি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করে।

বিষয়টি পুলিশকে অবহিত করা হয় পরে সোনারগাঁও থানার এসআই পংকজ কান্তি সরকারের নেতৃত্বে একটি পুলিশের দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।

উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া পুলিশের এসআই পংকজ কান্তি সরকার বলেন, পরিত্যক্ত জায়গা থেকে ম্যাগজিন, ২৪ রাউন্ড গুলিসহ ১ পিস্তল উদ্ধার করেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারের পর থেকে তদন্ত অব্যহত রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর