আসন্ন ২০২১ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ সাময়িকভাবে স্থগিত করা হল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেয়া হবে ।
এর আগে গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাউশি ২০২১ শিক্ষাবর্ষে অনলাইন লটারি ভর্তির বিজ্ঞপ্তি জারি করে।
বার্তাবাজার/এসজে