সাতক্ষীরায় গাঁজাসহ আটক দুই

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে কুলিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কুলিয়ার মাদক ব্যবসায়ী মোমেনা খাতুন মোমের বাড়ি থেকে প্রায় ২০ পুরিয়া গাঁজা উদ্ধার হয়। এ সময় অভিযানের বিষয় জানতে পেরে মাদক ব্যবসায়ী মোমে বাড়িতে তালা দিলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিততে তার ঘরের ভিতরে কাঁথার সাথে জড়ানো গাঁজার পুরিয়া উদ্ধার হয়।

অভিযানটি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ বদরুল হাসানের নেতেৃত্বে এসআই বিজয় কুমার মজুমদার, এএসআই আলতাফ হোসেন, মরিুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। অভিযান কালে কুলিয়া এলাকার আমির আলীর ছেলে মিঠুন হোসেন ও যশোরের বাশঘড়ি গ্রামের মৃত জালাল মোড়লের ছেলে মাসুদ মোড়লকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নেওয়া হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর