উলিপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত‌্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রা‌কের ধাক্কায় আবু বক্কর (৫৫) না‌মে এক বাই সাই‌কেল আ‌রোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ‌্যায় উপ‌জেলার ‌মিনাবাজার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি উপ‌জেলার পান্ডুল ইউ‌নিয়‌নের খামার ঢে‌কিয়ারাম গ্রা‌মের হাসান আলীর পুত্র। এ ঘটনায় ট্রাক চালক নয়ন মিয়া (২৮) ‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

পুলিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মিনাবাজার থেকে আবু বক্কর বাই সাইকেলযোগে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় কু‌ড়িগ্রামগামী এক‌টি ট্রাক (ঢাকা মেট্রো – ১৩২৭৬৯) তা‌কে ধাক্কা দি‌লে ছিট‌কে প‌ড়ে যান তি‌নি। প‌রে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে তার মৃত‌্যু হয়। খবর পে‌য়ে থানা পু‌লিশ ঘাতক ট্রাক ও চালক নয়ন মিয়াকে আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা.মাইদুল ইসলাম ব‌লেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে প‌থেই তার মৃত‌্যু হ‌য়ে‌ছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ট্রাক ও চালককে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর