দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজার কৃষি ব্যাংকের নৈশপ্রহরী পল্টু হত্যার প্রতিবাদে আক্তাপাড়া মিনাবাজার ব্যবসায়ী কমিটিসহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় আক্তাপাড়া মিনাবাজারে নারী-পুরুষসহ সকল স্তরের মানুষের এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আক্তাপাড়া মিনাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এএলজি জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিনা বাজার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ বোধন, মিনা বাজার কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাবেক শিক্ষক ইলিয়াছুর রহমান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী হীরা, সিলেট মহানগর যুবলীগ নেতা মাহবুবুল হক শাহিন, এডভোকেট রায়হান, নিহত পল্টু মা ও বোন, আলহেরা একাডেমির অধ্যক্ষ দিলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জবর আলী, ডাঃ মন্তুমোহন দাস, সাবেক মেম্বার ছালেক মিয়া, সজ্জাদ মিয়া,ভমভমি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান রিপন, জগলু আহমদ প্রমুখ।
মানববন্ধনে বিক্ষোব্ধ জনতা পল্টু হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন৷ এসময় দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে আরও বড়ধরনের আন্দোলন কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। এছাড়া পল্টু হত্যার বিচারের দাবীতে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আক্তাপাড়া মিনাবাজারের সকল দোকানপাঠ বন্ধ রাখে ব্যাবসায়ীরা।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এ.আর