বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। কিন্তু স্বাধীনতাবিরোধীরা সেই স্বপ্নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে তরুন প্রজন্মকে যুদ্ধ চালিয়ে যেতে হবে।
মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি এসব কথা বলেন।
রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় বিজয় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, মোরেলগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খোকন।
মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন, তাঁতী লীগের সভাপতি জিয়াউল তালুকদার, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমুখ।
বার্তাবাজার/এ.আর