পদ্মার দুর্গম চরে বিদ্যুৎ পেল ১০হাজার ৬৮ পরিবার

শরীয়তপুরের ভেদরগঞ্জে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম দুর্গম চরাঞ্চলে ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ২১ গ্রামের প্রায় ১০ হাজার ৬৮ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার কাঁচিকাটা,চরজিংকিং ও বোরকাঠি বাজারে লাইট জ্বালিয়ে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির আমলে মানুষ নির্যাতন, জুলুম ও অত্যাচারিত হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন অত্যাচার জুলুম হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। চরাঞ্চলের মতো জায়গায় ব্রিজ নির্মাণ হয়। প্রতিটি ঘরে বিদ্যুৎ যায়। বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।

এ সময় মুন্সিগঞ্জ বিদ্যুৎ সমিতির ডিজিএম পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর