সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, এই বার মোট ২ হাজার ১৫৫ জনকে নিয়োগ দিতে সাময়িককভাবে সুপারিশ করেছে পিএসসি।

এর আগে, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। পরের বছর ৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হঅয়ে ফল প্রকাশ করা হয় একই বছরের ২০ নভেম্বর।

এরমাঝে চাকরিপ্রার্থী অনেকেই অন্য কোনো খাতে চাকরি পেয়ে যাওয়ার প্রায় বছর খানেক পর মৌখিক পরীক্ষা নিয়ে ঘোষণা করা হয় চুড়ান্ত ফলাফল।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন জানিয়েছিলেন, এই নিয়োগ কার্যক্রমের সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে পিএসসি।

ফলাফল দেখতে ক্লিক করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর