আরও ৮০ হাজার শিক্ষক নিয়োগ হবে

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বেশ বড় একটি বিজ্ঞাপন শীঘ্রই আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই বিজ্ঞপ্তিতে ৮০ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ডা. দীপু মনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাবেক চেয়ারম্যানের পর দীর্ঘদিন এই পদটি শূন্য ছিল। তাই বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষকের শূন্য পদ থাকলেও সেগুলো পূরণে নিয়োগ কার্যক্রম চালানো যায়নি। এছাড়া এনটিআরসির নিয়োগসহ কিছু বিষয়ে আইন জটিলতা আছে।

তিনি আরও জানান, এখন নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সমস্যাগুলো নিয়ে কারজ করছি। দ্রুত সেগুলো কাটিয়ে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে আমরা পদক্ষেপ নেব।

এছাড়া ক্লাসে শিক্ষার্থীদের রোল না থাকা ও এসএসসি-এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়েও তিনি অনেক তথ্য জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর