সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কদমতলীর জিয়া নগরের তার ভাড়া করা বাসা থেকে এলাকাবাসী আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়।

অভিযুক্ত সুমন ভোলা জেলার তমিজুদ্দীন থানাধীন মঙ্গল সিকদার গ্রামের বাসিন্দা তার বাবার নাম শাহাবুদ্দিন।

মেয়ের মা শামসুন্নাহার জানান, আমার ১২ বছরের মেয়ে মাদ্রাসায় পড়া লেখা করে। মেয়েকে রেখে কাজে যাওয়ার সুযোগে আমার স্বামী মাঝে মাঝেই তার গায়ে ও বুকে হাত দিতো। আমি তাকে মেয়ের সাথে আপত্তির অবস্থায়ও দেখেছি একাধিক বার। তাকে বারবার বুঝালেও সে বহুদিন যাবত একই কাজ করে যাচ্ছিলো। পরে আমার এক আত্মীয় ও এলাকাবাসীর মাধ্যমে তাকে পুলিশে দিতে বাধ্য হলাম।

ভুক্তভোগী মেয়ে জান্নাতি(১২) জানান, তার পিতা তাকে মাঝে মাঝেই হয়রানি করতো। অনেক বার আপত্তি করার পরও সে শুনেনি। পরে মাকে বললে মা তাকে পুলিশে দিছে। আমি তার বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুজিত জানান, এলাকাবাসী ৯৯৯ এ কল করে পুলিশ কে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। এব্যাপারে মেয়ের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর