আগামী জানুয়ারিতে বার্সেলোনার সভাপতি নির্বাচন। আলোচিত-সমালোচিত জোসেপ মারিয়া বার্তমেউর জায়গায় কে বসবেন তা জানা যাবে কিছুদিন পর। বার্সেলোনার সভাপতি নির্বাচনের লড়াইয়ে আছেন অনেকজন।
তাদের মধ্যে একজন হলেন হোয়ান লাপোর্তা। তিনি এর আগেও বার্সার সভাপতি ছিলেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন তিনি।
সে সময় রিয়াল মাদ্রিদকে ৬-১ গোলে ও ৫-০ গোলে হারিয়েছিল বার্সা। তিনি নির্বাচিত হলে আবারও রিয়ালকে বড় ব্যবধানে হারাতে চান। নির্বাচনী প্রচারণায় অভিনব এক উপায় বেছে নিয়েছেন তিনি।
বার্সা সমর্থকদের মন জয় করতে নির্বাচনী প্রচার হিসেবে একটি বিলবোর্ড স্থাপন করেছেন লাপোর্তে। সেই বিলবোর্ড স্প্যানিশ ভাষায় লেখা, আবারও তোমার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।
তিনি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, এই পোস্টারের মানে এমনটা যে, আবারও তোমাদের বিপক্ষে ৬ গোল করতে চাই।
বার্তাবাজার/এস.জি