জামালপুরে ২ লাখ ৯ হাজার টাকাসহ ২ প্রতারক গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ২ লাখ ৯ হাজার টাকাসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, রোববার রাতে মেলান্দহ বাজারের মেসার্স সাহা টেড্রার্সের কর্মচারী জুয়েল রানা মাহমুদপুর বাজার থেকে ব্যবসায়ীক লেনদেনের ২ লাখ ৯ হাজার টাকা নিয়ে মেলান্দহ আসার পথে চারাইলদার ব্রিজের কাছে এস ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। পরে ডাকাতরা তার কাছ থেকে ২ লাখ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে স্থানীদের জানায়। এছাড়া আহত হওয়ার অজুহাত দেখিয়ে প্রথমে মেলান্দহ ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

মেলান্দহ থানার ওসি এম এম মইনুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে তার সন্দেহ হলে জুয়েলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল তার মালিকের টাকা আত্মসাতের জন্য অপর কর্মচারী শিমুল সাহার যোগসাজসে ডাকাতির নাটক সাজায় স্বীকার করে। পরে জুয়েলের দেয়া তথ্য মতে মেলান্দহ বাজারের জনৈক ব্যবসায়ীর কাছ থেক উক্ত টাকা উদ্ধার করে। এ ঘটনায় জুয়েল ও শিমুল সাহার নামে প্রতারনা মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর