ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বোলিং ঘূর্ণিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন তিনি। তিনি আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান।
গতকাল গত দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রশিদ খান।
এত বড় অর্জনের পর এবার তাকে রাষ্ট্রীয় পদক দিতে দেশটির প্রেসিডেন্টের কাছে আবেদন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সাথে খুব শীঘ্রই রশিদকে সম্মাননা দিবে আফগান ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, গত দশকের অর্ধেক সময়ে খেলে রশিদ খান ১২.৬২ গড়ে ৮৯টি উইকেট শিকার করেছেন। সে সময়ে তিনি ৩ বার চার উইকেট ও ২ বার পাঁচ উইকেট নিয়েছেন।
বার্তাবাজার/এস.জি