রৌমারীতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রৌমারীতে ৫দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির
কর্মচারীরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ রৌমারী উপজেলা শাখার সভাপতি মো.তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান, সদস্য শাহজামাল, খোরশেদ আলম, নূরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলাল হোসেনসহ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের উল্লেখিত দাবিগুলো একান্তভাবে জড়িত। দাবিগুলো মেনে এবং দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষাবান্ধব সরকারের কর্ণধার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে ৫দফা দাবি উল্লেখ করে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপী প্রদান করেন। ৫ দফা দাবিসমূহ- ৩য় শ্রেনীর কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণীর কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে,শিক্ষা মন্ত্রানালয়ের প্রণীত চাকুরী বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানিজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর