গুণীজন সংবর্ধনা, ফ্রী মেডিকেল টিম, শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সন্মানো প্রদানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নসিড়িঁ সমাজ কল্যান সংস্থার’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর গ্রামের করম আলী মার্কেট সংলগ্ন মাঠে ‘স্বপ্নসিড়িঁ সমাজ কল্যান সংস্থার’ সভাপতি মাহমুদুর রহমান উজ্জল এর সভাপতিত্বে এবং স্বপ্নসিড়িঁ সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক পারভেজ গাজীর সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠান সকালে কেক কাটার মধ্য দিয়ে স্বপ্নসিড়িঁ সমাজ কল্যান সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, প্রফেসর ড. মো. জমির হোসেন, ড. বাহাউদ্দিন মোল্লা, যুবলীগ নেতা আরিফ রশিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ওসি এসএম জালালউদ্দিন সন্ত্রাস, জঙ্গি, মাদক, ইভটিজিং নিমুর্লে পুলিশের পাশা-পাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বার্তাবাজার/এ.আর