চট্টগ্রামের সাতকানিয়ায় শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত মনির উদ্দিন (৩০) কক্সবাজার জেলার চকরিয়া চিরিংগা এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কে থাকা একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মনির উদ্দিন নামে ওই বাসযাত্রী নিহত হয়। এছাড়া আহত হন অন্তত ১৫ জন। আহতদের পাশ্ববর্তী বেসরকারি হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তাবাজার/এ.আর