ফরিদপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

ফরিদপুরে অর্ধশত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’।

আজ (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমির সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড. শিপ্রা গোস্মামী, আসমা আক্তার মুক্তা, নাফিসা মিম, অনামিকা আহমেদ, মারিয়া মিজান, সুপ্তি সাহা চিত্রা, হিজড়া জনগোষ্ঠীর নেতা নিশিরাত্রি প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর