করোনায় আক্রান্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল

ইংলিশ প্রিমিয়ার লিগ এখন করোনায় পুরোপুরি জর্জরিত। ম্যানচেস্টার সিটির পর এবার আর্সেনালে করোনা হানা দিয়েছে। আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর এতদিন সেল্ফ-আইসোলেশনে ছিলেন ২৩ বছর বয়সী এই তারকা। পরে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এ কারণে রোববার (২৭ ডিসেম্বর) চেলসির বিপক্ষে খেলতে পারেননি তিনি। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্রাইটন ও আগামী শনিবার (০২ জানুয়ারি) ওয়েস্ট ব্রমের বিপক্ষে তাকে পাবে না চেলসি।

গ্যাব্রিয়েলের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে এক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাব্রিয়েল করোনায় আক্রান্ত হয়েছে। তাকে ব্রিটিশ সরকার ও প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর