ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের সংগঠনটির নিজ কার্যালয়ে এ আলোচনাসভা ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দেশের বার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রধান উপদেষ্টা এস.এম মিজানুর রহমান মামুনের সভাপতিত্বে এবং কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীড় একাডেমির পরিচালক জহিরুল ইসলাম হিমেল।

ছবি- বার্তা বাজার

এ সময় বিশেষ অতিথি হিসেবে বিটিভির ধর্মীও আলোচক মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ, দেশের বার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ই.এ.মো. রাজন মিয়া, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, হোসাইনিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদুল হক শাহীন, সমাজকল্যান সম্পাদক মো: হুমায়ুন, সমাজসেবক মাসুম রেজাসহ এলাকার গণ্যমাণ্য লোকজন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর