হারের পর জরিমানা গুণতে হলো অস্ট্রেলিয়াকে, খোয়ালো পয়েন্ট

মেলবোর্ন টেস্টে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। এমন হারের পর জরিমানা গুণতে হয়েছে তাদের। সেই সেঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাল তারা।

মূলত স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে অজি ক্রিকেটারদের। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করায় তাদের জরিমানা গুণতে হয়েছে।

ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা এই অভিযোগ মেনে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বাইরে ওভার প্রতি দুই পয়েন্ট কেটে নেওয়া হবে। সে নিয়মে দুই ওভারের জন্য অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

৪ পয়েন্ট হারিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ৩২২। ৩৯০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর