পুলিশ পরিচয়ে চাঁদাবাজী, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ঢাকার সাভারে মোহাম্মদ হোসেন নামের এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিলো মোহাম্মদ হোসেন। আজ মঙ্গলবার তিনি চাঁদা আদায় করতে আসেন। চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করেন তিনি। এসময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এব্যাপারে, সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, আটক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর