চলতি বছর হত্যা করা হয়েছে ৫০ সাংবাদিককে

সর্বদা পেশার প্রতি দায়িত্বশীল থাকার ব্রত নিয়ে যারা বেঁচে থাকে তারাই প্রকৃত মানুষ। সেই দায়িত্ব যথার্থ ভাবে পালন করতে গিয়ে চলতি বছর জীবন দিতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন সাংবাদিককে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রকাশিত বাৎসরিক প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

এই প্রতিবেদনে বলা হয়, গত বছর হত্যার শিকার হয়েছিলেন ৫৩ জন সাংবাদিক। এবার মাত্র তিন জন কম। এর কারণ হিসেবে দেখানো হয়েছে মহামারি করোনা পরিস্থিতি।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সাংবাদিকদের বেশি খুন হতে হয় সন্ত্রাসী গোষ্ঠী, দুর্নীতি বা পরিবেশগত বিষয় নিয়ে ইনভেস্টিগেটিং রিপোর্ট করার সময়।

গত এক বছরে সাংবাদিক খুনে শীর্ষ দেশের তালিকায় রয়েছে মেক্সিকো, ৮ জন। এর পরের অবস্থান রয়েছে পাশ্ববর্তী দেশ ভারত, ৪ জন। তৃতীয় স্থানে আছে ফিলিপাইন, ৩জন। চতুর্থস্থানে থাকা হন্ডুরাসে হত্যা করা হয়েছে ৪ জন সাংবাদিককে।

এ প্রতিবেদনে আরো বলা হয়,আগে সাংবাদিকরা বেশি খুন হতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে। কিন্তু গত কয়েক বছরে দেখা যাচ্ছে অসহিংস দেশগুলোতে সাংবাদিক হত্যার সংখ্যা বেশ বেড়েছে। এ প্রতিবেদনে আরো দেখা যায়,সাংবাদিক খুনের যেসব ঘটনা ঘটেছে তার (৬৮ শতাংশ) হয়েছে শান্তিপূর্ণ দেশগুলোতে।

২০১৬ সালে হত্যার শিকার হয়েছে ৮১ জন সাংবাদিক। কিন্তু এর ৫৮ শতাংশই হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ বা অঞ্চলগুলোতে। সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে এ বছর সাংবাদিক হত্যার সংখ্যা ৩২ শতাংশে নেমে এসেছে।

উল্লেখ্য, এ প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সাল থেকে ২০২০ পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৯৩৭ জন সাংবাদিক খুন হয়েছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর