মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত।
বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকা ক্রিকেটারদের ছাড়াই ভারতের এই জয়কে বিরাট অর্জন হিসেবেই দেখছেন দেশটির সাবেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি বলেন, কোহলি, রোহিত, ইশান্ত, শামিকে ছাড়া টেস্ট ম্যাচ জয় নিঃসন্দেহে অসাধারণ কৃতিত্ব।
তিনি আরও বলেন, প্রথম টেস্টের হারের পর ভারত সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব ও আত্মবিশ্বাস দেখিয়ে সিরিজে সমতা ফেরাল, যা আমার দারুণ লেগেছে। অসাধারণ জয়।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় রয়েছে।
বার্তাবাজার/এস.জি