মেসির বার্সা ছাড়া ইস্যুতে মুখ খুললেন কোচ

গত মৌসুমে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত আইনের মারপ্যাঁচে মেসিকে আটকে দেয় বার্সা কর্তৃপক্ষ। বছর শেষে আবারও মেসির বার্সা ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছে।

সম্প্রতি লা সেক্সটা দেয়া সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন, বার্সা ছাড়ার ব্যাপারে এ মৌসুম শেষে সিদ্ধান্ত নেবেন মেসি। এর আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

চলতি মৌসুম শেষে জানা যাবে মেসি কোন ক্লাবে খেলবেন। মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটি।

এদিকে কিছুদিন আগেই পিএসজির কোচ থমাস টুখেল বরখাস্ত হয়েছেন। তার জায়গায় পিএসজির কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব নিবেন বলে গুঞ্জন উঠেছে। পচেত্তিনো পিএসজির দায়িত্ব নিলে মেসি পিএসজিতে পাড়ি জমাবেন- এমন কথা শোনা যাচ্ছে জোরেশোরে।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, মেসির দল পরিবর্তন কোনো ক্লাবের কোচের নামের উপর নির্ভর করে না। আমি মেসির সাথে সবসময় শান্ত ছিলাম। এর বেশি শান্ত হওয়া যাবে না। কেননা সে বলেছে, ক্লাবে থাকবে কিনা সেটা মৌসুম শেষে সিদ্ধান্ত নেবে। কি হতে পারে বা হবে তা আমরা দেখব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর