দেশ আরো ইকোনমিক জোন গড়ে তুলা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এনইসি সভায় অষ্টম পঞ্চম (২১-২৫) বার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধান মন্ত্রী ভিডিও কনফরেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন। পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা অনুমোদনের সময় তিনি এ ঘোষণা দেন।
এই সভা শেষ করে পরিকল্পনামন্ত্রী বলেন, অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনার চূড়ান্তসভা অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরো নতুন ইকোনমিক জোন করার কথা জানান।
বর্তমানে দেশে ১০০টি ইকোনমিক জোন রয়েছে। এরপরও তিনি আরো ইকোনমিক জোন করার ঘোষণা দেন। যাতে দেশে আরো কর্মসংস্থান সৃষ্টি হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম