অধিনায়ক রাহানের প্রশংসায় কোহলি

বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হারে ভারত। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা।

এমন পরিস্থিতি দল ছেড়ে দেশে ফিরে যান কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে যান তিনি। কোহলি না থাকায় সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের কাঁধে পড়ে নেতৃত্বভার। যা তিনি খুব ভালো ভাবে পালন করেছেন।

মেলবোর্ন টেস্টে রাহানের নেতৃত্বে ৮ উইকেটে জয় পেয়েছে ভারত। এরই ফলে সিরিজে সমতায় ফিরেছে তারা। রাহানে ভারতকে এখন পর্যন্ত তিন টেস্টে নেতৃত্ব দিয়ে তিন টেস্টেই জয় পেয়েছেন।

একদিকে নেতৃত্বের জন্য ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন কোহলি। অন্যদিকে রাহানের নেতৃত্বে মেলবোর্ন টেস্ট জিতল ভারত। তবে এসব চিন্তা না করে রাহানেকে প্রশংসায় ভাসিয়েছেন কোহলি।

টুইট বার্তায় কোহলি বলেন, দারুণ এক জয়। গোটা দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। সতীর্থদের জন্য আমি দারুণ খুশি। রাহানে অবশ্যই আলাদা করে প্রশংসা পাওয়ার যোগ্য। সে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর