ভারতের জয়ের দিনে অশ্বিনের বিশ্বরেকর্ড

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। এদিন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্ন টেস্টে মোট ৫টি উইকেট শিকার করেছেন অশ্বিন।

এর মধ্যে দুইজন ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান- ম্যাথু ওয়েড ও জস হ্যাজলউড। হ্যাজেলউডের উইকেট শিকার করে অশ্বিন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করার কৃতিত্ব অর্জন করেন।

এরই ফলে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের টপকে যান তিনি। টেস্টে ক্রিকেটে অশ্বিনের মোট উইকেট ৩৭৫টি। এর মধ্যে বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট ১৯২টি। মুরালিধরনের ৮০০ টেস্ট উইকেটের মধ্যে বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট ছিল ১৯১টি।

এ তালিকায় তিনে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তিনি টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ১৮৬টি বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর