ঢাকার ডেমরা থানাধীন এলাকা থেকে ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন,মোছাঃ ফরিদা ইয়াসমিন ওরফে সাথী, (৫৫) মোসাঃ খোদেজা আক্তার ওরফে খুদী ও (৪০) মোছাঃ মনি আক্তার (২৪) এসময তাদের থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম
এসময় তিনি আরো বলেন গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।
এ ঘটনায় গ্রেফতার হওয়া তিন নারীর বরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম