পাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

মাউন্ট মাঙ্গানুই টেস্টে জয়ের পথে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পায় নিউজিল্যান্ড। এই লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। দুই ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেল দারুণ শুরু এনে দেন।

দুইজনই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ১০৭ বলে ৬৪ রান করে ব্লান্ডেল ফিরলে উদ্বোধনী জুটিটি ভাঙে। ১১১ রানের জুটি গড়েন তারা। লাথাম ১১২ বলে ৫৩ রান করে সাঝঘরে ফিরেন।

এরপর উইলিয়ামসনের ২১, টেলরের অপরাজিত ১২ ও নিকোলসের ১১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩টি ও মোহাম্মদ আব্বাস ১টি উইকেট শিকার করেন।

৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন হ্যারিস সোহেল। তিনি ৯ রান করে ফিরেন।

চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭১ রান। আজহার আলি ৩৪ ও ফাওয়াদ আলম ২১ রানে অপরাজিত আছেন। পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩০২ রান ও নিউজিল্যান্ডের দরকার ৭ উইকেট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর