হত্যাসহ ১৫ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, তার নামে ডাকাতি ও হত্যাসহ ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আটক লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে।

ডিবির ওসি বলেন, ২৮ ডিসেম্বর ডিবি পুলিশের একটি দল চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর