ডিমলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি লিটন, সম্পাদক সহিদুল

নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় পুনরায় সভাপতি পদে মানব জমিনের মাজহারুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক পদে ইত্তেফাকের সহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে দেশকালের আবু হোসেনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতকাল (২৯ ডিসেম্বর) সাধারন সভার আয়োজন করা হয়।

সাধারন সভায় ২৬ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে পুনরায় সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বহাল রেখে ২৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর