সরিষাবাড়ীতে বেসরকারী তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান রুমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ- সভাপতি সাইফুল ইসলাম, আবুল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নূন্যতম বেতন গ্রেড ১১ তম প্রদান ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতে আমাদের কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে ও পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রনালয়ের প্রণীত চাকুরী-বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটির বডিতে কর্মচারীদের একজনকে সদস্য রাখতে হবে। আমাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সব শেষে সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর