এই বছরটা আমাদের জন্য শুধু নয়, পুরো পৃথিবীর মানুষের জন্য খুব খারাপ বছর না বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বছর দুর্নীতি, ধর্ষণ ও জনগণের অধিকার হননও সবচেয়ে বেশি হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।
তিনি জানান দেশে স্বাস্থ্যখাতের নামে মালামাল কিনে তা এখন ব্যবহার করা হচ্ছেনা। একটা আছে তো আরেকটা নেই। ভারত থেকে ভ্যাকসিন আনা হবে দেড় লাখ ডলারের বেশি দিয়ে। সরকারের লোকই তো তা আনছে না। সরকার প্রতিটি ক্ষেত্রে প্ল্যান চুরি করছে।
ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাজনৈতিক দলগুলো সৃষ্টিশীল ভূমিকা পালন করতে পারছেনা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজও ব্রিটিশদের রাজনীতি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এরশাদ ও আইয়ুব খানের আমলে যা হয়েছিল, আওয়ামী লীগের আমলেও তাই হচ্ছে। আওয়ামী লীগ এখন কর্তৃত্ববাদী এবং লুটপাটের দলে পরিণত হয়েছে।
বার্তাবাজার/পি