প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী অপি করিম। নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিমের ঘর আলো করে এলো একটি কন্যা সন্তান।
গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় এই অভিনয়শিল্পী। তারা মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম গত ৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। এটি তাদের প্রথম সন্তান।
এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম তারা দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করার কারণে জাতীয় পুরস্কার পান অপি করিম। আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম