রাজধানীর আগারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে বসেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীরা। জানা যায় তাদের দীর্ঘ ১৩ মাসের বেতন বকেয়া রয়েছে।
আন্দোলনকারীরা জানান, গত রোববার থেকে তারা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিযে তারা আন্দোরন চালিয়ে যাচ্ছেন। তাদের মাস্টার রোলে নিয়োগ দেয়া হয়েছিল তাই দৈনিক বেতন দেয়া হত। এখন তাদের দাবি, ইসলামিক ফাউন্ডেশনের ৪৮৮টি খালি পদ রয়েছে কিন্তু তাদের নিয়োগ দেয়া হচ্ছে না।
তারা আরো জানান, অডিট আপত্তি করার কারণে ২০১৯ সালের নভেম্বর মাস হতে তাদের মজুরি বন্ধ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিশেষ অডিট আপত্তিতে কর্মচারীদের মজুরি বন্ধ করলেও যাদের দুর্নীতির কারণে এমন পরিস্থিতির হয়েছে সেসব অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
বার্তাবাজার/ই.এইচ.এম