জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে লন্ডনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয়েছে ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়’।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন, বিগ সোসাইটি গ্রুপের পরিচালক শারমিন সালাহউদ্দীন শাম্মী। বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের কোম্পানি হাউসে JJSMU LTD নামে নিবন্ধন পেয়েছে। রেজিস্ট্রিশন নম্বর: ১৩০০০৮৩৩। রেজিস্ট্রেশন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা 21 PRINCESS COURT, HA97JJ, LONDON।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শারমিন সালাহউদ্দীন শাম্মী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং অবিসংবাদিত নেতা। শেখ মুজিবের জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পারতাম না।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/পি